শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গাপাওয়ার

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (২৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার এর।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.৪৩ শতাংশ।

আর ১ টাকা ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৩২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিং ৭.১৪ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট ৬.৭৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৫.৮৮ শতাংশ ,ড্রাগন সোয়েটার ৫.৬৮ শতাংশ ও সাহাজি বাজার পাওয়ার ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *