বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৩ ডিসেম্বর) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, ড্রাগন সোয়টার, ফেডারেল ইন্স্যুরেন্স, ডেফোডিল কম্পিউটারস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *