শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষ মাইডাস ফাইন্যান্সিং

 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মাইডাস ফাইন্যান্সিং – এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মা এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৮.৮৩ শতাংশ।
আর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রাউন সিমেন্ট ৭.৮৩ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৬.৯০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৬.২৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ৬.২৫ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৫.১৬ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৪.৫৫ শতাংশ ও সিভিওপেট্রোকেমিক্যাল ৪.১৭ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *