মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধি শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রগতি ইন্সুরেন্স পিএলসি এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *