দুই উদ্যোক্তার এমটিবির শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) দুই উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি উদ্যোক্তা কোম্পানি শেয়ার বিক্রির আগ্রহ প্রকাশ করেছে এবং একজন উদ্যোক্তা পরিচালক কোম্পানির শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির মূল প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন ২১ লাখ ৩৬ হাজার ৩০০ শেয়ার বিক্রি করবে। বর্তমানে তাদের কাছে এমটিবির ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৪১০টি শেয়ার রয়েছে।
এছাড়া কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার কেনার ঘোষণা দেন।
তারা ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বাজার মূল্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন করবে।
