দুই ঘণ্টায় ডিএসইতে ২৫৪ কোটি টাকার লেনদেন, সূচকে উত্থান
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ১৬৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১২টা ৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করে।
এ সময় শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর নির্বাচিত কোম্পানির সূচক ‘ডিএস৩০’ ২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের এ সময়ে ডিএসইতে মোট ২৫৪ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময় লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ১৬৯টির শেয়ারদর বেড়েছে, ১৩৯টির কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
