নগদ লভ্যাংশ পেল ৭ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা
৭টি তালিকাভুক্ত কোম্পানি ৩০ জুন, ২০২৩ -এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের কাছে ঘোষণাকৃত নগদ লভ্যাংশ পাঠিয়েছে। প্রতিষ্ঠানগুলি হল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড , পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া অর্থবছরের জন্য ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
