বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

নিটল ইন্স্যুরেন্সে ও গার্ডিয়ান লাইফের নতুন যাত্রা শুরু

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি সাক্ষরের মাধ্যমে নিটল ইন্স্যুরেন্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের বীমা সলিউশনের সুযোগ পাবে।

নিটল ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এই উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জীবন বীমা এবং সাধারণ বীমার বিকল্পের পাশাপাশি সমন্বিত বীমা সুবিধা দিতে সাহায্য করবে।এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ – এর সিইও শেখ রকিবুল করিম এবং নিটল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উল আলম চৌধুরী (অব.), অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ এইচআর। আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *