বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইর চিঠির জবাব দেয়নি হামি ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে ৩১ অক্টোবর কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল হামি ইন্ডাস্ট্রিজের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৫১ টাকা ৭০ পয়সায়। আর আজ রবিবার (৩ নভেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৮০ টাকা ৪০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *