মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
আজকের সংবাদ

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *