শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের স্পন্সর পরিচালক মিসেস রুবিনা হামিদ তার মালিকানাধীন শেয়ার থেকে একটি অংশ হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি তার পুত্র এবং একই কোম্পানির আরেক স্পন্সর পরিচালক মি. রায়ান হামিদের কাছে ২ লাখ (২০০,০০০) শেয়ার উপহার হিসেবে প্রদান করতে চান।
এই শেয়ার হস্তান্তরটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন করা হবে এবং আগামী ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
