পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে নুরুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান নুরুল আলম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে পদ্মা অয়েলের চেয়ারম্যান থাকা খায়রুজ্জামান মজুমদার সম্প্রতি অর্থ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
