সোমবার, মে ১৮, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে দ্বিতীয় কার্যদিবসে প্রাধান্য পেয়েছে বীমা খাত, শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। তবে, শীর্ষ দশটি লেনদেনে আজ প্রাধান্য পেয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইতে বিমা খাতের ৬টি কোম্পানি শীর্ষ দশে স্থান করে নিয়েছে।

জানা গেছে, লেনদেনের শীর্ষে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ৭৫ লাখ ৯৪ হাজার ১৭৯টি শেয়ার বিনিময় হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ছিল ২৬ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২৬ কোটি ২৪ লাখ শেয়ার আজ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ টাকার।

এদিন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিনিময় হয়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ছিল ২১ কোটি ৯৯ লাখ টাকা।

এছাড়াও ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, সোনালী পেপার এবং প্রভাতী ইন্স্যুরেন্স আজ ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *