বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বীমা

পুঁজিবাজারে দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে বীমা খাত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে ৬৮টির দর বেড়েছে। এর মধ্যে শীর্ষ ১০ শেয়ারের তালিকায় দাপট দেখিয়েছে বীমা খাত। শেয়ারের দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির ৯০ শতাংশই বীমা কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম। এদিন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। ফলে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আর শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।

রেট বৃদ্ধির শীর্ষ তালিকায় উপস্থিত অন্যান্য কোম্পানিগুলি হল কর্ণফুলী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং নেটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *