প্রাইম লাইফ ইনসুরেন্সের নো ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
