বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৬ দশমিক ২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৪৫ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে এবং ডিএস৩০ সূচকে ১ দশমিক ২৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৪৬০ কোটি ৭১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৩৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯০ কোম্পানির। বাকি ৬৯ কোম্পানির শেয়ার এর দাম কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *