প্রথম কার্যদিবসে দুই ঘণ্টায় ১৫৪ কোটি টাকা লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্ন হারে লেনদেন হচ্ছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রবণতা ছিল ১৫৪ কোটি টাকা যেখানে গত কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকা।
রোববার (৮ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।
মূল সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২.৯৩ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫.৬৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫২ এবং ২১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আলোচনাকালে ডিএসইতে মোট ১৫৪ কোটি ১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৬টির।
