আগামী ১২ অক্টোবর বিকেল ৪টায় বোর্ড সভা করবে ডোরিন পাওয়ার
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ১২ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২২ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
