শনিবার, জুন ১৩, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ এসিআইের

অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৭৫ পয়সা।

এছাড়া প্রান্তিক শেষে কোম্পানিটির নগদ প্রবাহ মাইনাস ৩৪ টাকা ২৮ পয়সা হয়েছে।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *