বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ লুব-রেফের

তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৫৫ পয়সা।

এছাড়া সমাপ্ত প্রান্তিক শেষে কোম্পানিটির নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৪৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *