বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

ফিনিক্স ইন্সুরেন্সের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম ;সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ফিনিক্স ইন্সুরেন্স
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৮.৫৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পদ্মা লাইফ ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৭.২২ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৯১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আনলিমা ইয়ার্ন ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগার মিল ৬.৪৯ শতাংশ,নূরানি ডাইং ৬.২৫ শতাংশ, জুট স্পিনার্স ৫.৪৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ৫.০০ শতাংশ,উত্তরা ফাইন্যান্স ৪.৯০ শতাংশ,নিউ লাইন ক্লদিং ৪.৬৯ শতাংশ এবং ফ্যামিলি টেক্স ৪.৩৫ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *