বাংলাদেশ সার্ভিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিস লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ‘২৩-মার্চ২৩’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরেও আয় কমেছে।
রোববার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) লোকশান হয়েছে ৭ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোসকান ছিলো ২ টাকা ১৪ পয়সা।
অপরদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ৩ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোসকান হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৯ টাকা ৯৮ পয়সা।
