বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

মূল্য সংবেদনশীল তথ্য জানে না খান ব্রাদার্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ২৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৫ জুন ২০২৩ কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা। ২৫ জুন প্রতিষ্ঠানটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *