বিএসইসি চেয়ারম্যানের বিভ্রান্তিকর সংবাদ-অপপ্রচার: সতর্ক করলো বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকে উদ্ধৃত করে প্রকাশিত ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার (১৯ আগস্ট) বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউজ, সরাসরি তালিকাভুক্তি, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হয়েছে।
