সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বিডি ওয়েল্ডিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২১৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৮ দশমিক ৪১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭ দশমিক ৯৪ শতাংশ। আর ৬০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো- আইসিবি, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, আইসিবি ইম্পোলায়েন্স প্রোভাইডেন্ট মিউচুয়াল ফান্ড- ১, নিউলাইন ক্লোথিংস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *