বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২২কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।Stock market advisory services
প্রতিষ্ঠানগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, রেনাটা লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেনাটা লিমিটেডের ৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮৩ লাখ টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৭৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *