ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে
