বুধবার, জুলাই ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি ০.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা লিগ্যাসি ফুটওয়্যারের

তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন, ২০২৩-এ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। পর্যালোচনাধীন বছরের জন্য, কোম্পানি বিনিয়োগকারীদের প্রতি শেয়ার প্রতি ০.৫ শতাংশ বা অর্ধ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছরে এটি শেয়ার প্রতি ৮৬ পয়সা লোকসান করেছিল।

৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছর শেষে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১৯ পয়সা।

আগামী ২৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *