বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৬.৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ১২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
