বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো আট কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, রংপুর ডেইরি, লিগ্যাসি ফুটওয়্যার, আর্গন ডেনিমস, ইভেন্স টেক্সটাইল, ক্রাউন সিমেন্ট, এপেক্স ট্যানারি এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
আলোচ্য অর্থবছরে ইউনিক হোটেল ১৬ শতাংশ, রংপুর ডেইরি ২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১ শতাংশ, আর্গন ডেনিমস ১০ শতাংশ, ইভেন্স টেক্সটাইল ২ দশমিক ৫০ শতাংশ, ক্রাউন সিমেন্ট ২১ শতাংশ, এপেক্স ট্যানারি ৫ শতাংশ এবং সোনালী পেপার ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *