মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
পুঁজিবাজার প্রেস.কম :সম্প্রতি করোনার সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর দ্রুতগতির যানবাহন মেট্রোরেলের যাত্রীদেরও মাস্ক পরিধানের অনুরোধ করা হয়েছে।
