সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৪.৮৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৭০ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৩.৮২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস, এক্সপ্রেস ইন্সুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, শাশা ডেনিমস, বীচ হ্যাচারি, রতনপুর স্টিল এবং আমান ফিড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *