বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

৩০ শতাংশ শেয়ার দখলে আনলো এপেক্স এর উদ্যোক্তারা

পুঁজিবাজার প্রেস.কম : দীর্ঘদিনের শেয়ারবাজার মন্দা ও কঠোর নিয়ন্ত্রক নির্দেশনার মধ্যে অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তারা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা–পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশনা দেয়। এর প্রেক্ষিতে অ্যাপেক্সের উদ্যোক্তারা দ্রুত ও দায়িত্বশীলতার সঙ্গে ওই লক্ষ্যমাত্রা পূরণ করেন—যা বাজারে আস্থার নতুন বার্তা দেয়।
জানা গেছে, প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহির মৃত্যুর পর তার মালিকানাধীন ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার দুই ছেলের নামে হস্তান্তর হলে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ সাময়িকভাবে কমে ২৯.৫০ শতাংশে নেমে যায়, যা বিএসইসির শর্তের নিচে পড়ে। এই পরিস্থিতিতে তারা দ্রুত শেয়ার কিনে ৩১ মে’র মধ্যে শেয়ারধারণ বাড়িয়ে ৩১.৫৪ শতাংশে উন্নীত করেন।
এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কিছুটা কমে দাঁড়ায় ২৬.৭২ শতাংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমে ৪১.৭৪ শতাংশে।
বিশ্লেষকদের মতে, অ্যাপেক্সের এই পদক্ষেপ কেবল আইনি বাধ্যবাধকতা পূরণ নয়—এটি কোম্পানির প্রতি উদ্যোক্তাদের দায়বদ্ধতা ও বাজারের প্রতি সম্মান প্রদর্শনের প্রকাশ। তারা মনে করেন, অন্য কোম্পানিগুলোও যদি একইভাবে নিয়ম মেনে চলে, তাহলে বাজারে শৃঙ্খলা, জবাবদিহিতা ও বিনিয়োগকারীদের আস্থা দৃঢ় হবে, যা দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও গতিশীল পুঁজিবাজার গঠনে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *