বোর্ড সভার তারিখ জানিয়েছে কুইন সাউথ
বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
