মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল টি, সোনালী পেপার, গ্রামীণফোন, ফাইন ফুডস এবং এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে ন্যাশনাল টি’র ৩৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, সোনালী পেপারের ৪ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকা, গ্রামীণফোনের ৩ কোটি ৮১ লাখ টাকা, ফাইন ফুডসের ২ কোটি ০৪ লাখ ০১ হাজার টাকা এবং এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৯০ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৮০ লাখ টাকা, এপিএসসিএল বন্ডের ১ কোটি ২৪ লাখ টাকা, ইসলামীক ফাইন্যান্সের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা, লিনডে বাংলাদেশের ৯৮ লাখ ৫৯ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯৩ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *