সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ১৯টি কোম্পানির মোট ১০ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৭ এপ্রিল ) ব্লকে সবচেয়ে বেশি আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৮৭ হাজার টাকা ও তৃতীয় স্থানে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ১ কোটি ০৯ লাখ ৯৬ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ৯৪ লাখ ৫২ হাজার টাকা, বেক্সিমকোর ৭৫ লাখ ২৬ হাজার টাকা, ‘রিলায়ান্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ২৯ লাখ ২২ হাজার টাকা, ম্যারিকোর ২০ লাখ ৩৩ হাজার টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৯ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *