ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন
সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৪ জুলাই) ব্লক মার্কেটে ৪৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ৯৬ হাজার ৩৮৫ টি শেয়ার ১১৮ বার হাত বদলের মাধ্যমে ৩০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
