শুক্রবার, মে ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (৮ জুলাই)২৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৮০ হাজার ৯৪৯ টি শেয়ার ৪৭ বার হাত বদলের মাধ্যমে ৩৬ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ কোটি ৩০ লাখ টাকার ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *