মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৩ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৬২ কোটি ৫৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার।
৩১ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমার, ব্রাক ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম, রূপালী ব্যাংক, স্কয়ার ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স এবং ফু-ওয়াং ফুড লিমিটেড
