মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংকটি। আরও ৯টি ব্যাংক নিয়ে এই কনসোর্টিয়াম গঠন করা হবে। এতে মার্কেন্টাইল ব্যাংক থাকবে স্পনসর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডার।
প্রস্তাবিত ব্যাঙ্কের নাম হবে (ডিজি১০ ব্যাংক পিএলসি) Digi10 Bank Plc. এর পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা হতে পারে। এতে কোম্পানি পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১২.৫ মিলিয়ন টাকা দিতে পারে।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে।
