মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে চলতি হিসাববছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে কমেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৮৭ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৬ পয়সা।
