বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ২৭ শতাংশ

বিদায়ী সপ্তাহে (০৮ ডিসেম্বর-১২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৭৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৮ টাকা ৯০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৪ টাকা ৭০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫ টাকা ১০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইহাম কটনের ১৫ দশমিক ২৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৫ দশমিক ০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩ দশমিক ৫৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৫২ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ১১ দশমিক ৭৬ শতাংশ, সাইহাম টেক্সটাইলের ৯ দশমিক ১৫ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *