সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (১৮-২২ জুন) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, দাম কমেছে ২৩টির, ২০৮টির দাম পরিবর্তন হয়নি এবং ১০টির কোন লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দাম সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্স ওভেন ব্যাগ লিমিটেডের।
সপ্তাহের শুরুতে খান ব্রাদার্সের উদ্বোধনী দাম ছিল ১৫ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৩০ শতাংশ। এর মাধ্যমে খান ব্রাদার্স সাপ্তাহিক দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এছাড়া, সাপ্তাহিক দাম বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক অক্সেসরিজের দর বেড়েছে ২২.২২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৫.১৮ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ১৪.৬৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৩.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ১১.৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১১.৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১.১১ শতাংশ।
