সাপ্তাহিক দাম পতনের শীর্ষে ১০ শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (১৮-২২ জুন) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, দাম কমেছে ২৩টির, ২০৮টির দাম পরিবর্তন হয়নি এবং ১০টির কোন লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ারদাম সবচেয়ে বেশি কমেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের।
সপ্তাহের শুরুতে সমতা লেদারের উদ্বোধনী দাম ছিল ৭৪ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দাম হয়েছে ৬৯ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ৬৮১ শতাংশ। এর মাধ্যমে সমতা লেদার সাপ্তাহিক দাম পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
এছাড়া, সাপ্তাহিক দাম পতন তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স টেনারির শেয়ারদর কমেছে ৫.২৪ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৩.৪০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ৩.২০ ১৯.২০ শতাংশ, মেঘনা পেটের ২.৬৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ২.৪৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ২.১৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.০৮ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ১.৮৬ শতাংশ এবং পিপলস ইন্সুরেন্সের ১.৮৩ শতাংশ।
