স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক হাজী মো. শামসুল আলম শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার কিনবে। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বাজার মূল্যে কিনতে পারবে।
