মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

রিং শাইন টেক্সটাইলের এজিএম স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণে নির্ধারিত সময়ে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হচ্ছে না। কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ৬ মার্চ।

এর আগে রিং শাইন টেক্সটাইলের ২৬তম এজিএম গত জানুয়ারি মাসের ২০ তারিখের পরিবর্তে ৬ মার্চ নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *