৮ প্রতিষ্ঠানের লেনদেন চালু কাল
আগামী ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে’
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আর্গোন ডেনিম, বিএসসি, বেঙ্গল উইন্ডসর, ইভিন্স টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট, সি পার্ল বিচ, সিম টেক্স এবং এমটিবি পার্পেচ্যুয়াল বন্ড।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ২০ ও ২১ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে।
