বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, আমান কটন ফাইব্রাস, মোজাফফর হোসেন স্পিনিং এবং ফরচুন সুজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। তবে ফরচুন সুজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *