রোববার দর বেড়েছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে কাট্টালী টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।
আর ২ টাকা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইব্রাস লিমিটেড।
এদিন ডিএসইতে দর বাড়া সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপুলস ইন্সুরেন্স, তিতাস গ্যাস, কর্ণফুলী ইন্সুরেন্স, সিকদার ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ফরচুন সুজ লিমিটেড।
