× Pujibazarpress - Follow Us
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

রোববার লেনদেনে ফিরছে ৩৩ কোম্পানির শেয়ার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানির শেয়ার আগামী রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

লেনদেন বন্ধ থাকা ৩৩টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, তসরিফা ইন্ডাস্ট্রিজ, টেকনো ড্রাগস, সামিট পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিম, শার্প ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, অলিম্পিক এক্সেসরিজ, নাভানা সিএনজি, এমএল ডাইং, মীর আক্তার হোসেন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট মিলস, কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ), আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল মিলস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ডেফোডিল কম্পিউটারস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বসুন্ধরা পেপার মিলস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, আফতাব অটোমোবাইলস, এসিআই ফর্মুলেশনস, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন ও অগ্নি সিস্টেমস।

রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত রাখা হয়েছে।

রেকর্ড ডেটের কার্যক্রম শেষে আগামী রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথারীতি চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *